Posts

কফিহাউসের নীরবতা - কমরেড মুশফিক বরাত

লাল নিশান উড়িয়ে  পকেটে নেই কথা, নীল নিশান উড়িয়ে  কফিহাউসের নীরবতা।

মারিয়া শারাপোভা - কমরেড মুশফিক বরাত

গ্রাম্য গলিপথ বেয়ে হেঁটে চলেছি মাচাং, বারবার মনে পড়ে প্রিয় মাদার টাং।

নেতা - কমরেড মুশফিক বরাত

নেতার কাছে নেতামী চেয়ে  হতে চাইলাম উদার; বলতে কোনো লজ্জা নেই বারবার ভোটাধিকার।

চাওয়া-পাওয়া : কমরেড মুশফিক বরাত

চাওয়া-পাওয়াটা যখন রাষ্ট্রের সীমানায় বন্দী; ক্রমশ বিপদগ্রস্ত মানুষের  মানুষ হবার ফন্দি।

ময়নাতদন্ত - মুশফিক বরাত

দীপ ছিল শিখা ছিল ফেলে দেব দন্ত, যুগ-যুগান্ত পেরিয়ে  আসছে ময়নাতদন্ত।

বিলিয়নিয়ারের চিরকুট - মুশফিক বরাত

হতে চায় কেউ অনেক টাকার মালিক সাধ‍্য নেই কেনার তার বুট, ধনী আরো কত ধনী হবে তাই লিখলো এইবার বিলিয়নিয়ার চিরকুট।

ঘুম আসে না - কমরেড মুশফিক বরাত

আমাদের বাড়ির পাশের গ্রামটা এখনো জরাজীর্ণ, পুরোনো-ভাঙা ফেটে চৌচির হয় প্রতি গ্রীষ্মে দেয়ালগুলো মধ‍্যদুপুরে আমার ঘুম আসে না। ভোগবাদী কানে কানে তথ‍্য পাচার-আচার-বিচার যৌনতাশূন‍্য কোমলতায় ভরপুর ললনা তার কামনা-বাসনা সাধ‍্যাতীত ইট-কাঠ-কংক্রিট, দেয়াল ও ইলেকট্রনিক্স মধ‍্যরাতে আমার ঘুম আসে না। বৃষ্টি বোঝেনি মানবীয়তা কোনোটুকু ঝর্ণা জানে না মানুষের পদচারণা কেমন? কখনো মানুষের স্পর্শ যৌনতাকে ছাড়িয়ে যায়!! যৌনতা-যৌনতা-যৌনতা; শূন্যতা মধ‍্যদুপুরে ঘুম ভাঙেনি আমার। আকাশ বুঝেছে নীলের স্পর্শ ভীষণ নদী মিশেছে সাগরের জলে নির্ভয়ে নদীর তীর ঘেঁষে সাগরের তীর হেসেছে জয়ে অট্টহাসি বিজয়ে। মধ‍্যরাতে ঘুম ভাঙেনি আমার!!