Posts

স্পট জানা নেই - কমরেড মুশফিক বরাত

স্পট জানা নেই  তবুও সালাম শহীদ হলেন ভাষার ময়দানে বরকত প্রাণ দিল রফিকের আত্মাহুতি মেনে নেব না জব্বার শহীদ বাংলা ভাষার জন্য। স্পট জানা নেই  ঊনসত্তুরের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হলেন আসাদ সাতজন বীরশ্রেষ্ঠের নামে সাতটি তারকার নাম দেব উজাড় করব বস্তি, শত্রুসেনার ঘাঁটি  ছেড়ে দেব না হানাদার বাহিনী ঢুকে পড়ার আগেই শেষ গ্রেনেড ছুঁড়ব। স্পট জানা নেই  কমরেড সিরাজ সিকদারের জীবন বাজি যুদ্ধের শেষ পর্যন্ত ঘোষণা  মানি মানি মানি। তিনি গ্রামাঞ্চল দিয়ে শহর ঘেরাও করতে চেয়েছিলেন  যেমন আমার কৈশোরের স্বপ্ন। স্পট জানা নেই  স্বৈরাচার নিপাত যাক  নূর হোসেন লিখেছিলেন বুকে-পিঠে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি  তিনিও জানতেন। আমি জেনেছি প্রতি ফেব্রুয়ারিতে। স্পট জানা নেই  আবু সাঈদ  দুহাত প্রসারিত করে প্রতিবাদী ভঙ্গিমায় পুলিশের দিকে দাঁড়িয়ে  বুলেটবিদ্ধ হলেন ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই বিজয় ঘটল তিনি আজ বিজয়ী।

দুই টাকার অনন্তকাল - কমরেড মুশফিক বরাত

একশত বছর পেরিয়ে গেল এক হাজার বছর প্রতীক্ষায় ট্রিলিয়ন বছরে শূন্য  এক আলোকবর্ষে ফকির। অনন্তকাল পেরিয়ে  একজন ভগবান নিঃসঙ্গ, নিঃস্ব ও পঙ্গু। পরিশেষে ভিক্ষা চাইলেন  দুই টাকার জন্য!

হিরো থেকে হিরু - মুশফিক বরাত

পত্রিকার হেডলাইন লেখার অপরাধে জনৈক সাংবাদিককে পাকড়াও করল পুলিশ  কেননা ভেতরে এবং বাইরে নাথিং। এক পলকেই হিরো থেকে জিরো। বরাবর নাথিং পয়েন্টে নিউজপেপার!! কেন জানিনা  কীভাবে ছাড়তে হয় কীভাবে পাড়তে হয়! বুদ্ধিজীবী মাথায় হাত স্পর্শ করলেন এ কোন‌ পৃথিবী এ কোন‌ রাজনীতি এ কোন‌ সভ্যতা? তারপরও একে ফোরটি সেভেন চলবে উড়িয়ে দেবে সবকিছু। মাওবাদী বিদ্রোহী পুনরায় শপথ করলেন প্রিয় বন্ধু শপথ করলেন  কমরেড শপথ নিলেন পুনরায় উড়িয়ে দেব ঝাড়খণ্ডের জঙ্গল। এবং হিরো থেকে হিরু  আর কেউ নয় পথের কুকুরটি ছাড়া!!

খেলনা টাকা - মুশফিক বরাত

খেলনা টাকা পড়ে রইল আমার ছেলের হাতে সকল ভগবানের ভগবান না হবার সার্বিক প্রচেষ্টার খবর তুমি রাখো নিদ্রিতা! আমি রাখি না!! যদিও আদিশক্তির মতো তোমার-আমার মিলনাবস্থা কেউ মনে রাখেনি। আমরা বেঁচেই গেলাম কেউ কেউ ফেঁসে গেল। আমিও ফেঁসে গেছিলাম  খেলনা টাকার খপ্পরে। পুলিশ আল্টিমেটাম দিয়েছিল  এক মাস জেল খেটেছিলাম। ভগবান শিবের কথা তোমার মনে আছে? যিনি একাই ভগবান হতে চেয়েছিলেন। আমি শুধু তাকেই প্রণাম করব। পৃথিবীটা বড় অদ্ভুত, তাই না? কেউ ঝুঁকি নিতে চায় না। তবুও সমুদ্র হতে চায় তবুও সমুদ্র সৈকতে হাসতে-ভাসতে চায়! তারপরও জেনে রেখো  খেলনা টাকার ঝুঁকি  আমাকে বারবার ভোগান্তিতে ফেলবে। এবং নিদ্রিতা আমরা আবারো গ্রামের বাড়ি হাবড়ায়  বহু প্রতীক্ষিত সেই অনাকাঙ্ক্ষিত দিনটির জন্য যেটা আমাকে বারবার প্রশান্ত করে অবিরাম হাসি থামাতে বাধ্য করে।

টাকশালে কেউ নেই - কমরেড মুশফিক বরাত

অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই নেই কোনো আবেদন-নিবেদন পরামর্শ ফি নেই নেই অতিরিক্ত টেস্ট বা ডায়ালাইসিস। টাকশালে কেউ নেই  তারপরও দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযান একের পর এক ঋণখেলাপিকে জড়িয়ে নাটক সিনেমা অভিযানের মতো দুর্ধর্ষ ডাকাতি  এটিএম বুথে নগ্ন হানা, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। টাকশালে কেউ নেই  তারপরও নেতাদের পকেট খালি নেত্রীর ফোনালাপ ফাঁস  অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ও গ্রেফতার। ব্যাংক ভর্তি টাকা মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমিডা ভল্ট পূর্ণ নিউইয়র্ক ফাঁকা হয়ে গেছে  এবং নিউইয়র্ক ফাঁকা হয়ে গেছে।

ব্যাস এটুকুই - মুশফিক বরাত

দিনাজপুর থেকে সোজা নিউইয়র্ক ভ্রমণে যেতে চাই তারপর পাড়ি দেব মাল্টিভার্স ও ইউনিভার্স নিদ্রিতা ও বরাতের ভালোবাসার এক সমুদ্র মূল্য দেব আকাশ হতে মাটিতে ঝরে পড়তে বৃষ্টির যতটুকু ব্যাপ্তি  ততটুকু আমাদের পথচলা। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের দুর্ঘটনা  এখনো ভাবায় এখনো কাঁদায়। মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ও ভারতীয় উপমহাদেশের সংমিলনে গড়ে উঠতে পারে বৃহত্তর মানববসতি। তুমি আর আমি সময়ভ্রমণে ঘুরে আসতে পারি এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে তাতে একরত্তিও সময় লাগবে না। ইংল্যান্ডের রাণী ঘুম থেকে জেগে উঠবে আমি তোমাকে ভালোবাসি- পংক্তিটুকু  পৃথিবীর সব ভাষায় ব'লে দিতে চাই। কার্ল মার্কস ও কমরেড লেনিনসমগ্র আবৃত্তি করব প্রতিদিন মিছিলে। 'পুঁজি' গ্রন্থটি ছাপিয়ে ফেলব পুনরায় সব ভাষায়। পাতিনেতাদের সমস্ত নির্দেশ এক নিমেষেই  রপ্ত ক'রে নিতাম। মনে হয় যেন ভারতের মন্ত্রীসভার বারোটি মন্ত্রণালয় মুহূর্তেই গিলে খেতে পারি। নিদ্রিতা আমি জেনেছিলাম  তার চেয়ে ঢের বেশি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম           ‌         ব্যাস এটুকুই!

আঞ্চলিক চেয়ার - কমরেড মুশফিক বরাত

সেই কবে থেকে  বসে আছি ঐ চেয়ারে। আমার জন্য আঞ্চলিক  তোমাদের জন্য কেন্দ্রীয়। আমি দিনমান ভাবছিলাম  ঠিক পাশের বিউটি চেয়ারটির কথা নয় তোমাদের যাতে সুবিধে হয়! এই সিংহাসন আমি কখনোই ছাড়বো না ছাড়তে রাজি নই কোনোমতেই। এ আসন পাকাপোক্ত করেই বিদায় নেব। এ পৃথিবী হারিয়ে দূরে কোথাও  নদীটির তীর ঘেঁষে  কিংবা সমুদ্র সৈকতে। আমি ভাবছিলাম, চেয়ারম্যানের চেয়ার হলেও ক্ষতি নেই। পাশের বিউটি কেদারা ক্রমাগত দোলায়মান আমারটি ঠিক যেন দৃঢ়তায় স্থির                        যেন ইস্পাতকঠিন। আমার সবচেয়ে প্রিয় বন্ধুটিও বসে রইল একঠায় হাজার বছর। জেনে রেখো  এ কুর্সি একদিন তোমারও।