Posts

Showing posts from February, 2025

আদিম আবদার - কমরেড মুশফিক বরাত

নিদ্রিতা তোমার কাছে আজ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আবদার নিয়ে এসেছি আমার আশু তিনজন বন্ধু প্রয়োজন। এটাকে তুমি আদিম আবদারও বলতে পারো! আমরা চারজন হয়ে উঠতে পারি কৃষ্ণগহ্বরের প্রতিপক্ষ  আমরা ছড়িয়ে পড়তে পারি অসম্ভব ক্ষীপ্রতায়                                            মহাজাগতিক দিগন্তে; নিমেষেই পৌঁছে যেতে পারি গ্রেট অ্যাট্রাক্টর পরতে পরতে সাজিয়ে দেব একেকটি গ্যালাক্সি। মুশফিক বরাত নামক শাদা মানবিক মানুষটির একমাত্র আবদার বলতে পারো! তোমার নিশ্চয়ই লজ্জা করছে আমারও লজ্জা পাচ্ছে ভীষণ!!

অপেক্ষা - মুশফিক বরাত

অবশেষে এক বছর পার হলো একটি রাত্রিও আমি ঘুমোইনি একটি রজনী জেগে থাকিনি কত কোলাহল পেরিয়ে গেল বাড়িতে ইঁদুরের বেশ উপদ্রব। মেঝেতে কারো পদচিহ্নের প্রতীক্ষায় সেই নারীর যে বিনিদ্র রজনী। দেশে ঘটেছে পরিবর্তন ভীষণ আমিও পরিবর্তনের পক্ষে ছিলাম তাতে কী? আমার এখন আর যায়-আসে না। জানি পেয়ে যাব সবটুকু ভালোবাসা  সব অপরাধবোধ আর জ্বালাময়ী কিছু ভাষণ। তাতে কী? আমার এখন আর যায়-আসে না। তুমি বললে, সব পাকাপাকি তো। আমি বললাম, সর্বদা প্রস্তুত তোমার জন্যে। দেখা মিলবে হতাশার, আবেগ আর উৎকণ্ঠার অবসাদের উৎকৃষ্ট উদাহরণ হব আমি; একটা দুশ্চিন্তার অপেক্ষায় এক বছর এমনি করেই কেটে গেল। - ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ পার্বতীপুর, দিনাজপুর।

তুমি কে? - মুশফিক বরাত

তুমি কে? সেই রূপবতী নারী? যার ঠোঁটে ও শরীরে আমি এক সেক্সটিলিয়ন চুম্বন এঁকে দিতে চাই। অনেকটা নির্দ্বিধায়, নির্ভাবনায় হয়ে উঠুক জীবন্ত আমাদের বাকি সময়টা; হোক আমাদের নির্ভরতা সারা দিনময়।