অপেক্ষা - মুশফিক বরাত
অবশেষে এক বছর পার হলো
একটি রাত্রিও আমি ঘুমোইনি
একটি রজনী জেগে থাকিনি
কত কোলাহল পেরিয়ে গেল
বাড়িতে ইঁদুরের বেশ উপদ্রব।
মেঝেতে কারো পদচিহ্নের প্রতীক্ষায়
সেই নারীর যে বিনিদ্র রজনী।
দেশে ঘটেছে পরিবর্তন ভীষণ
আমিও পরিবর্তনের পক্ষে ছিলাম
তাতে কী?
আমার এখন আর যায়-আসে না।
জানি পেয়ে যাব সবটুকু ভালোবাসা
সব অপরাধবোধ আর
জ্বালাময়ী কিছু ভাষণ।
তাতে কী?
আমার এখন আর যায়-আসে না।
তুমি বললে, সব পাকাপাকি তো।
আমি বললাম, সর্বদা প্রস্তুত তোমার জন্যে।
দেখা মিলবে হতাশার, আবেগ আর উৎকণ্ঠার
অবসাদের উৎকৃষ্ট উদাহরণ হব আমি;
একটা দুশ্চিন্তার অপেক্ষায় এক বছর
এমনি করেই কেটে গেল।
- ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
পার্বতীপুর, দিনাজপুর।
Comments
Post a Comment