স্পট জানা নেই - কমরেড মুশফিক বরাত

স্পট জানা নেই 
তবুও সালাম শহীদ হলেন ভাষার ময়দানে
বরকত প্রাণ দিল
রফিকের আত্মাহুতি মেনে নেব না
জব্বার শহীদ বাংলা ভাষার জন্য।

স্পট জানা নেই 
ঊনসত্তুরের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হলেন আসাদ
সাতজন বীরশ্রেষ্ঠের নামে সাতটি তারকার নাম দেব
উজাড় করব বস্তি, শত্রুসেনার ঘাঁটি 
ছেড়ে দেব না
হানাদার বাহিনী ঢুকে পড়ার আগেই শেষ গ্রেনেড ছুঁড়ব।

স্পট জানা নেই 
কমরেড সিরাজ সিকদারের জীবন বাজি
যুদ্ধের শেষ পর্যন্ত ঘোষণা 
মানি মানি মানি।
তিনি গ্রামাঞ্চল দিয়ে শহর ঘেরাও করতে চেয়েছিলেন 
যেমন আমার কৈশোরের স্বপ্ন।

স্পট জানা নেই 
স্বৈরাচার নিপাত যাক 
নূর হোসেন লিখেছিলেন বুকে-পিঠে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি 
তিনিও জানতেন।
আমি জেনেছি প্রতি ফেব্রুয়ারিতে।

স্পট জানা নেই 
আবু সাঈদ 
দুহাত প্রসারিত করে প্রতিবাদী ভঙ্গিমায় পুলিশের দিকে দাঁড়িয়ে 
বুলেটবিদ্ধ হলেন
ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই বিজয় ঘটল
তিনি আজ বিজয়ী।

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

ব্যাস এটুকুই - মুশফিক বরাত