খেলনা টাকা - মুশফিক বরাত

খেলনা টাকা পড়ে রইল আমার ছেলের হাতে
সকল ভগবানের ভগবান না হবার সার্বিক প্রচেষ্টার খবর
তুমি রাখো নিদ্রিতা!
আমি রাখি না!!
যদিও আদিশক্তির মতো তোমার-আমার মিলনাবস্থা
কেউ মনে রাখেনি।
আমরা বেঁচেই গেলাম
কেউ কেউ ফেঁসে গেল।

আমিও ফেঁসে গেছিলাম 
খেলনা টাকার খপ্পরে।
পুলিশ আল্টিমেটাম দিয়েছিল 
এক মাস জেল খেটেছিলাম।

ভগবান শিবের কথা তোমার মনে আছে?
যিনি একাই ভগবান হতে চেয়েছিলেন।
আমি শুধু তাকেই প্রণাম করব।

পৃথিবীটা বড় অদ্ভুত, তাই না?
কেউ ঝুঁকি নিতে চায় না।
তবুও সমুদ্র হতে চায়
তবুও সমুদ্র সৈকতে হাসতে-ভাসতে চায়!
তারপরও জেনে রেখো 
খেলনা টাকার ঝুঁকি 
আমাকে বারবার ভোগান্তিতে ফেলবে।

এবং নিদ্রিতা
আমরা আবারো গ্রামের বাড়ি হাবড়ায় 
বহু প্রতীক্ষিত সেই অনাকাঙ্ক্ষিত দিনটির জন্য
যেটা আমাকে বারবার প্রশান্ত করে
অবিরাম হাসি থামাতে বাধ্য করে।

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত