একটি স্মরণীয় দুর্ঘটনা - মুশফিক বরাত
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক তরুণ পায়ে পায়ে দুর্বার সাহসিকতা যেন সূর্যের গতিময়তা। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে গেল তাকে পরণে পাঞ্জাবি ও পায়জামা। এ যাবৎকালের স্মরণীয় ও স্বাভাবিক দুর্ঘটনা। কাঁদেনি তবুও আকাশ কাঁদেনি তবুও বাতাস ঝড় বা বৃষ্টি। কেবল স্মরণীয় হয়ে রইল পত্রিকার পাতা জুড়ে আর ভাববাদের মিথ্যে দম্ভে!!