কোজাগর --- মুশফিক বরাত

শরতের শেষে আকাশে বৃত্তাকার
প্রেমের থালা খেলা করে
আলো নিয়ে ভাসতে ভাসতে
প্রশ্ন ছুঁড়লে কলঙ্ক লুকিয়ে
নিজেকে বাড়িয়ে ধরে

আমি ধরতে চাই কিন্তু
সে সাধ‍্য কোথায়
তবুও
এলোমেলো বাতাসে
দুলতে দুলতে আপনতায়
এমন সদুত্তর পাবো না
অন‍্য কোথাও


        ---- ২৭/০৮/২০২১

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

নব্বুইয়ের প্রথম প্রহরে ধর্ষণ - কমরেড মুশফিক বরাত