উত্থান --- মুশফিক বরাত

জেগেছি শ্রমিক, জেগেছি কৃষক
জেগেছি রাজপথ
কে আছে কোন রাজপুরুষ
ঠেকায় ভবিষ্যত।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান
মানি না জাত ধর্ম
আমরা আজ এক হয়েছি
ধর্ম- মানব ধর্ম।

মিলেছি নবীন, মিলেছি প্রবীণ
মিলেছি সর্বহারা
না না না, মানব না
অত‍্যাচারীর তাড়া।

জপেছি এবার নির্ভয়ে
মুক্তির মহান মন্ত্র
দেখেছি লাল স্বপ্ন
সমাজতন্ত্র, সমাজতন্ত্র।

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত