পাখির ডাকে চাঁদ --- মুশফিক বরাত
ঐ দ্যাখো ঐ পাখি ডাকে
আমবনের শাখে শাখে
প্রতি শাখের বাঁকে বাঁকে
পাখি ডাকে ঝাঁকে ঝাঁকে।
ডাকতে ডাকতে সন্ধ্যে হল
সূর্য্যি মামা ডুবে গেল
পাখির ডাকে চাঁদ এল।
দাদু বলেন, ' ঐ দ্যাখো
চাঁদের রং গায়ে মাখো।'
আমবনের শাখে শাখে
প্রতি শাখের বাঁকে বাঁকে
পাখি ডাকে ঝাঁকে ঝাঁকে।
ডাকতে ডাকতে সন্ধ্যে হল
সূর্য্যি মামা ডুবে গেল
পাখির ডাকে চাঁদ এল।
দাদু বলেন, ' ঐ দ্যাখো
চাঁদের রং গায়ে মাখো।'
Comments
Post a Comment