নব্বুইয়ের প্রথম প্রহরে ধর্ষণ - কমরেড মুশফিক বরাত

নব্বুইয়ের প্রথম প্রহরে

এগিয়ে গেল এক কিশোর 

তারপর শোনা গেল এক ধর্ষিতার আর্তনাদ

আটকে যাওয়া কথার পাখনায়

আটকে গেছে তারা।


আমি ভালোবাসি শিশুদের 

আমি ভালোবাসি বড়দের

শ্রদ্ধা করি যেমন বয়বৃদ্ধকে;

একজন পটু মাস্তানের যোগ্য সঙ্গী

হতে পারে কিশোর গ্যাং।

নেতাকে পাথর দিয়ে মারতে

পথে কাঁটা বিছিয়ে দিতে

তাদের জুড়ি নেই।

বনের রাজা সিংহকে ভালোবাসি

ভালোবাসি বিড়াল ও কুকুরকে।

ভালোবাসি তোমাদের

যেমন কথার লাগাতার অস্পষ্ট 

সঙ্গী হতে চেয়েছিলে!!

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত