নিদ্রিতা- জিরো জিরো সিক্স : মুশফিক বরাত

আকাশ জুড়ে মেঘের মাঝে
জেগে রইল চাঁদ ;
তারার পানে চাইতে গিয়ে
পড়েনি কোনো বাধ।

গগন ফেটে মধ‍্য মাঠে
পড়েছে আজ বাজ;
তাইতো আর নিদ্রিতাকে
বলতে নেই লাজ।

বেইলী রোডে ঢাকার মাঝে
হেঁটে যাবো দু'জনে;
তোমার কথা রাত জুড়ে
ভাববো আমি আনমনে।

দিনাজপুরের কাশফুলে নিশিকুটুম দেখেছি
সারারাত শখ ক'রে তোমায় নিয়ে ভেবেছি।

উড়ু উড়ু মনটা আমার বাধা পেয়েছে
তোমার-আমার মাঝে আজ কী যেন হয়েছে!

তোমার সাথে দেখার ডেট করলাম এখন ফিক্স,
বলতে কোনো বাধা নেই জিরো জিরো সিক্স।

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত