এটি একটি সাহিত্য বিষয়ক পত্রিকা।অনেকগুলো লেখা ছাপানো হয়েছে।সবাই বিখ্যাত নয়- কেউ কেউ বিখ্যাত।আপনারাও লেখা পাঠাতে পারেন।হতে পারে সেটি একটি কবিতা।মুক্তমনা প্রবন্ধ পাঠালে ছাপানো যেতে পারে।মুক্তবুদ্ধির চর্চা হোক-জ্ঞান হোক মুক্ত বিহঙ্গ।প্রতিটি মানুষ হয়ে উঠুক সাহিত্য সচেতন।
স্পট জানা নেই তবুও সালাম শহীদ হলেন ভাষার ময়দানে বরকত প্রাণ দিল রফিকের আত্মাহুতি মেনে নেব না জব্বার শহীদ বাংলা ভাষার জন্য। স্পট জানা নেই ঊনসত্তুরের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হলেন আসাদ সাতজন বীরশ্রেষ্ঠের নামে সাতটি তারকার নাম দেব উজাড় করব বস্তি, শত্রুসেনার ঘাঁটি ছেড়ে দেব না হানাদার বাহিনী ঢুকে পড়ার আগেই শেষ গ্রেনেড ছুঁড়ব। স্পট জানা নেই কমরেড সিরাজ সিকদারের জীবন বাজি যুদ্ধের শেষ পর্যন্ত ঘোষণা মানি মানি মানি। তিনি গ্রামাঞ্চল দিয়ে শহর ঘেরাও করতে চেয়েছিলেন যেমন আমার কৈশোরের স্বপ্ন। স্পট জানা নেই স্বৈরাচার নিপাত যাক নূর হোসেন লিখেছিলেন বুকে-পিঠে। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তিনিও জানতেন। আমি জেনেছি প্রতি ফেব্রুয়ারিতে। স্পট জানা নেই আবু সাঈদ দুহাত প্রসারিত করে প্রতিবাদী ভঙ্গিমায় পুলিশের দিকে দাঁড়িয়ে বুলেটবিদ্ধ হলেন ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই বিজয় ঘটল তিনি আজ বিজয়ী।
দিনাজপুর থেকে সোজা নিউইয়র্ক ভ্রমণে যেতে চাই তারপর পাড়ি দেব মাল্টিভার্স ও ইউনিভার্স নিদ্রিতা ও বরাতের ভালোবাসার এক সমুদ্র মূল্য দেব আকাশ হতে মাটিতে ঝরে পড়তে বৃষ্টির যতটুকু ব্যাপ্তি ততটুকু আমাদের পথচলা। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের দুর্ঘটনা এখনো ভাবায় এখনো কাঁদায়। মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ও ভারতীয় উপমহাদেশের সংমিলনে গড়ে উঠতে পারে বৃহত্তর মানববসতি। তুমি আর আমি সময়ভ্রমণে ঘুরে আসতে পারি এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে তাতে একরত্তিও সময় লাগবে না। ইংল্যান্ডের রাণী ঘুম থেকে জেগে উঠবে আমি তোমাকে ভালোবাসি- পংক্তিটুকু পৃথিবীর সব ভাষায় ব'লে দিতে চাই। কার্ল মার্কস ও কমরেড লেনিনসমগ্র আবৃত্তি করব প্রতিদিন মিছিলে। 'পুঁজি' গ্রন্থটি ছাপিয়ে ফেলব পুনরায় সব ভাষায়। পাতিনেতাদের সমস্ত নির্দেশ এক নিমেষেই রপ্ত ক'রে নিতাম। মনে হয় যেন ভারতের মন্ত্রীসভার বারোটি মন্ত্রণালয় মুহূর্তেই গিলে খেতে পারি। নিদ্রিতা আমি জেনেছিলাম তার চেয়ে ঢের বেশি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম ব্যাস এটুকুই!
খেলনা টাকা পড়ে রইল আমার ছেলের হাতে সকল ভগবানের ভগবান না হবার সার্বিক প্রচেষ্টার খবর তুমি রাখো নিদ্রিতা! আমি রাখি না!! যদিও আদিশক্তির মতো তোমার-আমার মিলনাবস্থা কেউ মনে রাখেনি। আমরা বেঁচেই গেলাম কেউ কেউ ফেঁসে গেল। আমিও ফেঁসে গেছিলাম খেলনা টাকার খপ্পরে। পুলিশ আল্টিমেটাম দিয়েছিল এক মাস জেল খেটেছিলাম। ভগবান শিবের কথা তোমার মনে আছে? যিনি একাই ভগবান হতে চেয়েছিলেন। আমি শুধু তাকেই প্রণাম করব। পৃথিবীটা বড় অদ্ভুত, তাই না? কেউ ঝুঁকি নিতে চায় না। তবুও সমুদ্র হতে চায় তবুও সমুদ্র সৈকতে হাসতে-ভাসতে চায়! তারপরও জেনে রেখো খেলনা টাকার ঝুঁকি আমাকে বারবার ভোগান্তিতে ফেলবে। এবং নিদ্রিতা আমরা আবারো গ্রামের বাড়ি হাবড়ায় বহু প্রতীক্ষিত সেই অনাকাঙ্ক্ষিত দিনটির জন্য যেটা আমাকে বারবার প্রশান্ত করে অবিরাম হাসি থামাতে বাধ্য করে।
Comments
Post a Comment