পূর্ণতা - মুশফিক বরাত

সেই কবে থেকে পূর্ণতার প্রতীক্ষায়

দৈর্ঘ্যের একক মিটার আবিষ্কার থেকেই

       ‌‌                     তোমাকে খুঁজছি।

তার নাম নিদ্রিতা।

আরো অসংখ্য নামে সংজ্ঞায়িত করা যায় তাকেই।

              শুধু নিদ্রিতা আর সব নারী;

চুম্বনে পরিপূর্ণ সমস্ত শরীর আর সমস্ত পদ্য


রাষ্ট্রকে ভেঙে-চুড়ে চুরমার করে দিয়ে

পেরিয়ে যাওয়া যায় আরো একটি মানবিক সমাজ।

পুনরায় আবিষ্কার করা যায় আরো একটি মিটার

 ‌                             ঠাঁই হোক ঐ প্যারিসেই।

একদিন তোমাদের নিয়ে পাড়ি দেব সমস্ত সমুদ্র।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

নব্বুইয়ের প্রথম প্রহরে ধর্ষণ - কমরেড মুশফিক বরাত