উপহাসের উপহার - মুশফিক বরাত
তার এ পাঁচ টাকার অবদান ভুলে যাবার নয়
তার এ পঞ্চাশ হাজার টাকার অবদান ভুলে যাবার নয়।
পাঁচ টাকায় শিশু আদর আর
পঞ্চাশ হাজারের শিশু ধর্ষণ।
মাঝে মাঝে জীবনে এ উপহাস আসে
মাঝে মাঝে জীবনে এ উপহার হাজির হয়।
সদ্য ধনীকে স্বাগত জানাতে হেরেছি শতবার
আবার আমন্ত্রণ খুঁজে পাইনি যদিও-
আমরা এখনো একটি ফুলকে হেরে যেতে দিইনি
এখনো একটি ভুলকে ভয় পেয়েছি।
লালসা ও লোভের দুরন্তপনা
ক্ষোভ ও বিক্ষোভের সমান্তরাল রেখা
আজো অটুট, বর্তমান।
জীবনটাকে উপভোগ আর মেনে নিতে পারিনি
লাল মিছিলের সাবাসী চেয়েছি প্রতিদিন।
একটি লিফলেট বলে দিতে পারে চাওয়াটা ভীষণ
তার বিপরীতে একটি শুধুমাত্র একটি পোস্টার
হৃদয়ে আনবে প্রশান্তির ঝলক।
Comments
Post a Comment