টাকশালে কেউ নেই - কমরেড মুশফিক বরাত

অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই
নেই কোনো আবেদন-নিবেদন
পরামর্শ ফি নেই
নেই অতিরিক্ত টেস্ট বা ডায়ালাইসিস।

টাকশালে কেউ নেই 
তারপরও দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযান
একের পর এক ঋণখেলাপিকে জড়িয়ে নাটক
সিনেমা অভিযানের মতো দুর্ধর্ষ ডাকাতি 
এটিএম বুথে নগ্ন হানা, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার।

টাকশালে কেউ নেই 
তারপরও নেতাদের পকেট খালি
নেত্রীর ফোনালাপ ফাঁস 
অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ আটক ও গ্রেফতার।

ব্যাংক ভর্তি টাকা
মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমিডা ভল্ট পূর্ণ
নিউইয়র্ক ফাঁকা হয়ে গেছে 
এবং নিউইয়র্ক ফাঁকা হয়ে গেছে।

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত