দুই টাকার অনন্তকাল - কমরেড মুশফিক বরাত

একশত বছর পেরিয়ে গেল
এক হাজার বছর প্রতীক্ষায়
ট্রিলিয়ন বছরে শূন্য 
এক আলোকবর্ষে ফকির।

অনন্তকাল পেরিয়ে 
একজন ভগবান
নিঃসঙ্গ, নিঃস্ব ও পঙ্গু।
পরিশেষে ভিক্ষা চাইলেন 
দুই টাকার জন্য!

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত