হিরো থেকে হিরু - মুশফিক বরাত

পত্রিকার হেডলাইন লেখার অপরাধে
জনৈক সাংবাদিককে পাকড়াও করল পুলিশ 
কেননা ভেতরে এবং বাইরে নাথিং।
এক পলকেই
হিরো থেকে জিরো।
বরাবর নাথিং পয়েন্টে নিউজপেপার!!
কেন জানিনা 
কীভাবে ছাড়তে হয়
কীভাবে পাড়তে হয়!

বুদ্ধিজীবী মাথায় হাত স্পর্শ করলেন
এ কোন‌ পৃথিবী
এ কোন‌ রাজনীতি
এ কোন‌ সভ্যতা?

তারপরও একে ফোরটি সেভেন চলবে
উড়িয়ে দেবে সবকিছু।
মাওবাদী বিদ্রোহী পুনরায় শপথ করলেন
প্রিয় বন্ধু শপথ করলেন 
কমরেড শপথ নিলেন
পুনরায় উড়িয়ে দেব ঝাড়খণ্ডের জঙ্গল।

এবং
হিরো থেকে হিরু 
আর কেউ নয়
পথের কুকুরটি ছাড়া!!

Comments

Popular posts from this blog

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

আমন্ত্রণপত্র - কমরেড মুশফিক বরাত