Posts

Showing posts from July, 2025

ডার্ক - মুশফিক বরাত

নিদ্রিতা ডার্ক ম্যাটার ও আমি ডার্ক এনার্জি। এই আধো-অন্ধকারে আমাদের দেহ দুটি মিলে গেল। আমার এনার্জি মহাবিশ্বের পঁচানব্বুই ভাগ ছড়ানো তোমার নগ্ন দেহের পঁচানব্বুই শতাংশ  আমি নিমেষেই এলোমেলো করে দিতে পারি!! তাতে তোমার প্রাক্তন প্রেমিকের কোনো যায়-আসে না আমি থোড়াই পাত্তা দেই তাকে। এসো মহাবিশ্বের মতো যাচ্ছেতাই ভালোবাসা হোক আমাদের বাইরের বাকি অংশ চুম্বনে ও জড়িয়ে  ছিন্নভিন্ন করে দিই।

আম, তরমুজ ও রইস - মুশফিক বরাত

একটি আমের লোভ সামলাতে পারেনি রইস জীবনে একটা তরমুজের দেখা পেল না। তার বাচ্চার হাতে একটা খেলনা শোভা পায় না। অনেক জমির মালিক ছিল দম্ভ কাটেনি কোনোদিন। সেদিন আপেল কিনতে গিয়ে খুব তেষ্টা পেয়েছিল  আজকাল গরমে ঠান্ডা পানিও বিনামূল্যে পাওয়া যায় না কমলার বাজারে বেগতিক দশা। সারাদিনের ক্রুদ্ধ ও বিদ্ধ রইস অবশেষে মুক্তি পেয়েছিল এই ভেবে যে, বাচ্চার জন্য বাহারী দুটো খেলনা ক্রয় করতে পারবে!

অভিনয়ের ঘুম - মুশফিক বরাত

পকেটে মাত্র বিশ টাকা তাই দিয়ে চলতে হবে সারাদিন                               ‌ ‌  সারারাত; আব্দুর রহিমের একমাত্র ছেলে                     বয়স ছয় বছর। ঘরে একমাত্র স্ত্রী  বাবা-মা-ভাই-বোন কেউ নেই। ছেলেটা গোঁ ধরল কিছু কিনে খাবে লাগবে তার বাহারী খেলনা, সংসারে আয়-ইনকাম নেই। রহিমের কান্নায় চোখ ফেটে বেরিয়ে পড়ছিল অশ্রু সে দিল এক অভিনব ঘুম। এক দিন পেরিয়ে গেল দুই দিন পেরিয়ে গেল এক সপ্তাহ পেরিয়ে গেল  এক মাস অতিক্রান্ত হল রহিম আর কোনোদিন জাগল না তার অভিনয়ের ঘুম আর ভাঙল না। আমি জানি, তুমিও জেগে ছিলে! বাংলাদেশের প্রত্যেক ঘরের রহিম আর জাগবে না কোনোদিন।

হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত

আমি-তুমি হারিয়ে যাব দূরে কোথাও কোনো কাশবনে নয়তো গভীর জঙ্গলে অতীতে চলে যাব আবার বর্তমানে ফিরে আসব। ফোর্থ ডাইমেনশনে নিদ্রিতা ও আমি- সময় যাত্রায় সাথী করে নেব প্রীতিলতাকে কেননা বিপ্লব আমার খুব পছন্দ। মার্কস-এঙ্গেলস-লেনিন আরো পছন্দের। মনে পড়ে ডাইনোসর বিলুপ্তির কারণ? ভালোবাসার কসম আমি একাই বিশাল গ্রহাণু ঠেকিয়ে দিয়ে আসতে পারি। তারো পরে কমিউনিস্ট ইশতেহার দামী মলাটে ছাপাতে পারি। পাবলো নেরুদাকে আমাদের ভালোবাসার ইতিহাস  ব'লে দিয়ে আসতে পারি। একাত্তরের মুক্তিযুদ্ধে বোমা ফাটিয়ে প্রমাণ করতে পারি আমার সাহসিকতা নিদ্রিতার কাছে! সময় ভ্রমণে কৃষ্ণগহ্বরকে চ্যালেঞ্জ জানাব কালকেই শত শত কৃষ্ণগহ্বরে আমাদের ভালোবাসার প্রথম পত্রটি হারিয়ে যাবার পূর্বেই লুফে নেব। প্রেমের সঙ্গমে বাঁধাহীন হতে এক হাজার বছরের  কার্বন নিঃসরণ আমি একাই রুখে দিতে পারি!! যেমন তুমি চেয়েছিলে!

মিডিয়া প্রতারণা - মুশফিক বরাত

পত্রিকা কখনো মিথ্যা বলে না মিডিয়া কখনো মিথ্যা বলে; ধনীদের বুটের তলায় পিষে যায় গরীব মিডিয়া মুঘল রাতারাতি বনে যায় বিলিয়নিয়ার। মিথ্যা সংবাদে ভরপুর টিভি ও রেডিও শুধু একটি লিফলেট জানাতে পারে পরের চাওয়া স্যাটেলাইট ও ডিশ এ্যান্টেনার গোলামী আর হৃদয়ভরা ভরপুর পাওয়াটুকু লাল পোস্টারে ঢাকা। কেননা পত্রিকা কখনো মিথ্যা বলে না।

উপহাসের উপহার - মুশফিক বরাত

তার এ পাঁচ টাকার অবদান ভুলে যাবার নয় তার এ পঞ্চাশ হাজার টাকার অবদান ভুলে যাবার নয়। পাঁচ টাকায় শিশু আদর আর পঞ্চাশ হাজারের শিশু ধর্ষণ। মাঝে মাঝে জীবনে এ উপহাস আসে মাঝে মাঝে জীবনে এ উপহার হাজির হয়। সদ্য ধনীকে স্বাগত জানাতে হেরেছি শতবার আবার আমন্ত্রণ খুঁজে পাইনি যদিও- আমরা এখনো একটি ফুলকে হেরে যেতে দিইনি এখনো একটি ভুলকে ভয় পেয়েছি। লালসা ও লোভের দুরন্তপনা  ক্ষোভ ও বিক্ষোভের সমান্তরাল রেখা আজো অটুট, বর্তমান। জীবনটাকে উপভোগ আর মেনে নিতে পারিনি লাল মিছিলের সাবাসী চেয়েছি প্রতিদিন। একটি লিফলেট বলে দিতে পারে চাওয়াটা ভীষণ  তার বিপরীতে একটি শুধুমাত্র একটি পোস্টার হৃদয়ে আনবে প্রশান্তির ঝলক।

দ্রাবিড় গ্রাম - মুশফিক বরাত

ঈশ্বরের আকুতি  ঈশ্বরের ইচ্ছে  দ্রাবিড় গ্রাম। প্রিয় খেলোয়াড়  রাহুল দ্রাবিড়। একজন‌ অলরাউন্ডারকে তিনি হত্যা করতে চেয়েছিলেন একজন অলরাউন্ডারকে তিনি খুন‌ করতে চেয়েছিলেন। তার আশা পূরণ হয়নি, হলো না। দ্রাবিড় গ্রামে আমার বসবাস  রাহুলঘটিত জটিলতা ও প্রভাবান্বিত খেলোয়াড় আমিও। তার মতো ভীষণ মধ্যবিত্ত      ‌            ভীষণ একাকী। রাহুলের কোনো দোষ ছিল না। ত্রুটি ছিল একটি সেটা কোনো নারীঘটিত         কোনো নিয়মের বাইরে  ঘরের ও বাইরের সংযোগ। মৃত্যুপথযাত্রী ভগবান তারপরও একজন পটু খেলোয়াড়ের গুরুত্ব                          হারায়নি আজকেও। মানুষ বড় নির্লজ্জ  মানুষ বড় কঠিন তেমনি একজন‌ নারীর যোগ্যতা ও দায়িত্বের খবর             আজো হারায়নি।