Posts

Showing posts from March, 2025

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

একটি কবিতা এনে দিতে পারে মুক্তি  একটি অস্ত্র এনে‌ দিতে পারে মুক্তাঞ্চল গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের লাল স্বপ্ন। কেউ বলে, সুখী মানুষের জন্য কবিতা আর অসুখীর জন্য উপযুক্ত নয় উপন্যাস। চোখের রক্তক্ষরণ আর বেশি দূরে নয়  হৃদয়ের রক্তক্ষরণ শুধু নিদ্রিতার জন্য আমার বড় হবার সংগ্রামগুলো মধুর হতে পারতো কেন জানিনা সহসা, আরো জলদি। আমি জানি অতি মানবীয় কিছু নই যেমন অতি পুরুষ বা রমণী গোছের কিছু কারো স্বপ্ন দেবতা শিবের মতো মাত্রাতিরিক্ত  জানি সে বরাবরই সুখী। একটি বৃষ্টির ফোঁটা এনে দিতে পারে স্বস্তি  কিংবা কিশোরের কান্নার জবাব নয়তো গিজার পিরামিড ছোঁয়ার অনুভূতি তার জন্য একটি ছোট্ট ঘৃণা নির্ধারণ করবে না কিছুই। চারিদিকে অট্টহাসির রোল ও  আরো কিছুটা এগিয়ে যাওয়া। একটি লাল পতাকা সমাজতন্ত্রের পথ পরিষ্কার করে দিতে পারে; একটি কুকুরের ডাস্টবিন হতে পারতো পুষ্পমাল্যর দোকান। তুমি হতে পারতে আমার লজ্জাবতী বধূ, স্বাগত জানাই রোজ একটি গোলাপে। একটি বিন্দু থেকে ছড়িয়ে পড়তে পারে মহাবিশ্ব  ক্রমাগত প্রসারিত হতে পারে অসংখ্য তারকা, গ্যালাক্সি, নেবুলা ও গ্রহ-উপগ্রহের সমাগম ব্ল্যাকহোলে নিদ্রিতা ও ...

প্রহর যন্ত্রণা - মুশফিক বরাত

অষ্টপ্রহরে একদিন টাইমস স্কয়ারে আমি অথচ নিদ্রিতার ঘোর কাটেনি এক প্রহরের যন্ত্রণা আমি ভুলে যাইনি। বুর্জোয়া নেতারা আসছেন একের পর এক ভুলভাল ছাড়ছেন হাইকোর্টের রায় ভুলব না। দিনগুলো সব সোনার খাঁচায়  বন্দী কেবলি অর্থের বেড়াজালে ফুলগুলো সব লাল কেন? আর আমার দ্বন্দ্বের বিবর্ণ বিবরণ। কারো অবাক হবার পালা কারো সজাগ হবার জ্বালা। হলো দেখা প্রতিদিন। কাগজের নৌকোর যন্ত্রণা কাটেনি জাহাজডুবির দুঃস্বপ্নে বিভোর এখনো আমি জানি একমাত্র নিদ্রিতা আসলেই যা মিটবে                                          যা ঘটবে                              তাই ভালোলাগাটুকু।

সময় - মুশফিক বরাত

সময় সময়কে নিয়ে যায় যখন ঘাবড়ে আকাশ জুড়ে বৃষ্টি নামে মনে পড়ে তারে। দরিয়ার ডাক এসেছে  খাদ্যের ডাক এসেছে  নদী ভেসে গেছে কেন? ঋতুরা পরিবর্তনের দিকে পল্লব শাখে শাখে ভাত নেই কারো পাতে কেন? দেশ গেল, বিপ্লব হলো সময় দা বলো আকাশটা যে কালো কেন? সকলেই নাক ডেকে ঘুমাচ্ছে নিশ্চিন্ত  সময় দা শুধু একাই চিন্তিত  উপকার কর পরহিত কেন? টাকা নিয়ে ভেবো না আমরা তা জানি না আর বুঝি হলো না(হেসে) কেন? কবিতা আছে, গান আছে ভয় পেয়ো না পাছে উঠে পোড়োনা গাছে কেন? কারণ সময় দা আছে ভীষণভাবে কাছে! তাকে নিয়ে ভাবছি কেন বেশি তিনি এখন আরো কাছাকাছি।

ভগবানের দৃষ্টিতে ক্ষত - মুশফিক বরাত

একটি জুলাই বিপ্লব  একটি আগস্ট গণঅভ্যুত্থান  সহস্রাধিক লাশ লাশ কাটা ঘরে ক্ষত-বিক্ষত পড়ে আছে শুকায় না, জোড়া লাগে না। ধর্ষিতা বোন‌ আর্তচিৎকারে অবনত সমাজ মানে না, ভোলে না। গাঁজাখোর মদ্যপ হয় না মদ্যপ যুবকের সিগারেটে আসক্তি নেই                                       জানি না। আকাশ মেঘে ঢাকা মুহুর্মুহু গর্জন বিদ্যুতের  তবু বৃষ্টি নামে তবু বন্যায় ভাসমান কিশোরী। দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন স্বদেশ বারবার লাল পতাকা স্বগৌরবে উড়ে না। বিড়াল-কুকুরের ডাস্টবিনে আশ্রয় বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত সব খাদ্যে মানুষ জাগে না। যেমন বাইবেল কুরআন মানে না যেমন অশ্লীলতা সুশীল হয় না গরীব ধনী হয় না।

একজন হাফিজারের আর্তনাদ - মুশফিক বরাত

জিরো টলারেন্স জানিয়েছে পৃথিবী মা-বাবা-ভাই-বোন সটকে গেছে পিছুটান দিয়েছে প্রিয় বন্ধুটিও। সহসা ভগবানের আর্তনাদ  পাই ধ্রুবকে আটকে গেছেন তিনি তারপরও বন্ধু হতে চেয়েছিলেন                           একজন হাফিজারের। আমার মায়ের শেষ যন্ত্রণা অসংখ্য হাফিজারের জন্ম দিতে চলেছি আমি। অথচ নিদ্রিতা ও আমি সুখেই ছিলাম‌। কিছু ভাবনার পরে শেষটায় চূর্ণ-বিচূর্ণ জিরো থেকে জিরো। এমতাবস্থায় হতে চেয়েছিলেম শিবের পূজারী  তুমি মেনে নেবে কিনা জানা নেই নিদ্রিতা। হাফিজারের বুক ফাটা চিৎকার আমি ফিনিশড, আমি ভেতরে ভেতরে চরম  ভাববাদ পুষছি কেন? দিনরাত জপে চলেছি কার যেন নাম? জানতে চাই- কমরেডের কাছে- কেন আমি কমিউনিস্ট হতে পারবো না!

নব্বুইয়ের প্রথম প্রহরে ধর্ষণ - কমরেড মুশফিক বরাত

নব্বুইয়ের প্রথম প্রহরে এগিয়ে গেল এক কিশোর  তারপর শোনা গেল এক ধর্ষিতার আর্তনাদ আটকে যাওয়া কথার পাখনায় আটকে গেছে তারা। আমি ভালোবাসি শিশুদের  আমি ভালোবাসি বড়দের শ্রদ্ধা করি যেমন বয়বৃদ্ধকে; একজন পটু মাস্তানের যোগ্য সঙ্গী হতে পারে কিশোর গ্যাং। নেতাকে পাথর দিয়ে মারতে পথে কাঁটা বিছিয়ে দিতে তাদের জুড়ি নেই। বনের রাজা সিংহকে ভালোবাসি ভালোবাসি বিড়াল ও কুকুরকে। ভালোবাসি তোমাদের যেমন কথার লাগাতার অস্পষ্ট  সঙ্গী হতে চেয়েছিলে!!

এক ঘণ্টার উপবাস - মুশফিক বরাত

এক ঘণ্টার রাত্রিযাপন ঠিক নয় এক ঘণ্টার রোজা ঠিক নয়। ঠিক হলো ভীষণ ক্ষুধার্ত থাকা নাঙ্গা ভদ্রলোকটির পাশে দাঁড়ানো আহত সাংবাদিককে সর্বাত্মক সহযোগিতা কিংবা লাগাতার ডাল-ভাতের হরতাল। বাস-ট্রাক-অটো ও ট্রেনের অবরোধ ক্ষুধার জ্বালায়  যন্ত্রণায় কাতর আমি নিরুপায়  অসহায় আমি নয়া পল্টনে বন্দী। ভাবনাহীন-ব্যবসাহীন ছুঁড়ে ফেলা এক বন্ধু সময়বন্দী, সিগারেট প্যাকের প্রতিদিন ফন্দি আমারও জেনে রেখো। অবশেষে নিজের গ্রামে ফিরে আসা রাত্রিযাপন, দিনমান গোলচত্বর ঘুরে ফিরে আসি সেই একই বিছানায়  যেখানে ঘটেছে এতগুলো হরতাল ও অবরোধ। প্রেমিকার বিছানায় আমি একাই লড়েছিলাম বিষম যৌনক্ষুধার জ্বালা নিয়ে।

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

আমরা সূর্য অভিমুখে যাত্রা করতে চাই আমাদের যাত্রা এটুকু নয়। আমরা রক্তস্নাত ইতিহাসকে আবারো চ্যালেঞ্জ জানাতে এসেছি আমরা রক্তগোলাপকে বহন করে নিয়ে যাব                                  ইংল্যান্ডের রাণীর রাজসভায়  ছিনিয়ে আনব কোহিনুর হীরা পুনরায়। আকাশ বেজে উঠুক পথ আগলে দিক বখাটেরা কাঁটা বিছিয়ে দিক শত্রুপক্ষ আমরা হাল ছেড়ে দেব না। কমিউনিস্ট সমাজ অভিমুখে পাও গাড়ির  এই অভিযাত্রা চলবেই। আমরা সূর্য অভিমুখে যাত্রা করতে চাই  আমাদের যাত্রা এটুকু নয়। আমাদের ভ্রমণ হোক সুখময় স্বর্গীয় অভিধানে  লেখা থাক দীর্ঘাকায় বেদের পাতাগুলোতে আর অশ্লীল মহাকাব্যে।

পূর্ণতা - মুশফিক বরাত

সেই কবে থেকে পূর্ণতার প্রতীক্ষায় দৈর্ঘ্যের একক মিটার আবিষ্কার থেকেই        ‌‌                     তোমাকে খুঁজছি। তার নাম নিদ্রিতা। আরো অসংখ্য নামে সংজ্ঞায়িত করা যায় তাকেই।               শুধু নিদ্রিতা আর সব নারী; চুম্বনে পরিপূর্ণ সমস্ত শরীর আর সমস্ত পদ্য রাষ্ট্রকে ভেঙে-চুড়ে চুরমার করে দিয়ে পেরিয়ে যাওয়া যায় আরো একটি মানবিক সমাজ। পুনরায় আবিষ্কার করা যায় আরো একটি মিটার  ‌                             ঠাঁই হোক ঐ প্যারিসেই। একদিন তোমাদের নিয়ে পাড়ি দেব সমস্ত সমুদ্র।